আপনার বিদ্যালয়ভর্তি ২০২৭
← হোমে ফিরুন
ভর্তি ২০২৭

ভর্তির নীতিমালা

সীমিত আসনে পরিকল্পিত, গবেষণানির্ভর ও মূল্যবোধভিত্তিক শিক্ষা কার্যক্রম।

ভর্তিযোগ্য শ্রেণি

প্রি-স্কুল, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি করা হবে। ইউকা হিফয স্কুলে নুরানি, নাযেরা, সাফার আল নূর, হিফয ও তাখসিস বিভাগ রয়েছে। আবাসিক ও অনাবাসিক এবং মর্নিং ও ডে শিফটের ব্যবস্থা রয়েছে।

শ্রেণিভিত্তিক ন্যূনতম বয়স

প্রি-স্কুল৩ বছর+
জুনিয়র কেজি৪ বছর+
সিনিয়র কেজি৫ বছর+
প্রথম শ্রেণি৬ বছর+
দ্বিতীয় শ্রেণি৭ বছর+
তৃতীয় শ্রেণি৮ বছর+
চতুর্থ শ্রেণি৯ বছর+
পঞ্চম শ্রেণি১০ বছর+
ষষ্ঠ শ্রেণি১১ বছর+
সপ্তম শ্রেণি১২ বছর+
অষ্টম শ্রেণি১৩ বছর+
নবম শ্রেণি১৪ বছর+

নির্বাচন ও গুরুত্বপূর্ণ শর্ত

  • আবেদনপত্রে শিক্ষার্থী ও অভিভাবকের সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে।
  • শিক্ষার্থীর বয়স, শিক্ষাগত প্রস্তুতি, শেখার আগ্রহ, শৃঙ্খলাবোধ ও আচরণ বিবেচনা করা হতে পারে।
  • প্রয়োজন অনুসারে সাক্ষাৎকার, লিখিত মূল্যায়ন বা শ্রেণি উপযোগী যোগ্যতা যাচাই হতে পারে।
  • আসন সীমিত; আবেদন করলেই ভর্তি নিশ্চিত হবে না।
  • নির্বাচিত শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।
  • ভুল বা অসত্য তথ্য পাওয়া গেলে আবেদন বা ভর্তি বাতিল হতে পারে।
  • ভর্তি বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।